যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের জিয়ারুল ইসলাম (২৮), একই ইউনিয়নের কাশিয়াবাড়ী ঘাইসাপাড়ার নজরুল ইসলাম (৪০) ও একই গ্রামের এজু ওরফে নজু (৪৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ আগস্ট শিবগঞ্জের চন্ডীপুরে এক কিশোরী তার খালুর বাড়িতে বেড়াতে যায়। ওই দিন রাত ১টার দিকে ঘরের সিঁদ কেটে কিশোরীকে অপহরণ করে জিয়ারুলসহ তার সহযোগীরা। পরে তারা মোটরসাইকেলে মেয়েটিকে গড়পাড়া এলাকার বিটুলের বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরের দিন ওই কিশোরীকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ দুই আসামিকে অব্যাহতি দিয়ে ২০১৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ বিচারক আসামিদের উপস্থিতে তিন জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম দণ্ড দেন।
সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বেগম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।