প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, আজ দুপুর দেড়টার দিকে নওগাঁর ধামুইরহাট থেকে জয়পুরহাট শহরের দিকে আসার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নওগাঁর ধামুইর হাটের গাংড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও চানপুরী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাজনুর বেগম (২৫) নিহত হন।এ সময় শিশুসহ আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উপজেলার কাঁঠালতলী এলাকায় গত রাতে ব্যাটারিচালিত ইজিবাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নিহত রুহল আমিন জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের সদস্য ও একই উপজেলার বালুকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।