নিহতরা হলেন খাজা ইউনুস আলী (র.) নার্সিং ইন্সটিটিউট শিক্ষার্থী, পাবনা জেলার চাটমহর উপজেলার বোয়ালমারি গ্রামের রইচ উদ্দিনের মেয়ে রিমা খাতুন (২২) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের রাব্বি হোসেন (৩৫)।
আটক বাসচালক আব্দুল মমিনের (৩৭) বাড়ি পাবনার ভাঙ্গুড়ার থানার বোনাইনগর ফরিদপুর গ্রামে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পাবনা থেকে ঢাকাগামী এস.কে.পি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৪২৮) জেলার এনায়েরপুর হয়ে বেলকুচি দিয়ে যাবার পথে তামাই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী শিক্ষার্থী ও পুরুষযাত্রীসহ দুজন মারা যান। আহত হন আরও দুই যাত্রী। খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।