তোতা পাবনা পৌর শহরের শিবরামপুর জলিল হাজি রোড এলাকার লোকমান মোল্লার ছেলে।
সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) মো. জহুরুল হক জানান, ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক সড়কের ঈশ্বরদী উপজেলার ছিলিমপুর বাজারের কাছে রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সহকারী পুলিশ সুপার আরও জানান, তিনদিন আগে পাবনা থেকে নিখোঁজ হন অটোরিকশা চালক তোতা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: