তিনি জানান, আগামী ১৩ অক্টোবর সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ও রবীন্দ্র সংগীত শিল্পী ড. সনজীদা খাতুন। উৎসবের উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
বিকাল ৫টায় দ্বিতীয় অধিবেশনে থাকবে সমবেত রবীন্দ্র সংগীত, স্থানীয় ও অতিথি শিল্পীদের একক রবীন্দ্র সংগীত, একক ও সমবেত নজরুল সংগীত, লোকসংগীত ও গণসংগীত এবং নৃত্য।
১৪ অক্টোবর সকালে সমবেত ও একক রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শুরু হবে। এরপর রবীন্দ্রনাথের কর্ম ও জীবন নিয়ে আয়োজিত সেমিনারে আলোচনা করবেন ড. সনজীদা খাতুন ও অধ্যাপক ড. সুব্রত মজুমদার। বিকাল ৫টায় দ্বিতীয় অধিবেশনে থাকবে সমবেত রবীন্দ্র সংগীত, একক ও বৃন্দ আবৃত্তি, নৃত্য, গণসংগীত ও অতিথি শিল্পীদের পরিবেশনা।