নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আইন-আদালতনওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নওগাঁর মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামের লোকমান হোসেন মোল্লা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামের লোকমান হোসেনের সঙ্গে একই উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের শেফালী বিবির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন লোকমান। ২০১৬ সালের ৩ জানুয়ারি রাতে যৌতুকের দাবিতে লোকমান স্ত্রী শেফালীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার এবং লোকমান হোসেনকে গ্রেফতার করেন। ৫ জানুয়ারি এ ঘটনায় মান্দা থানায় মামলা করেন নিহত শেফালীর ভাই জালাল উদ্দিন কবিরাজ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নাহিদ মোর্শেদ বাবু এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাজেদুর রহমান বাবু।

আরও পড়ুন:

খালেদার বিরুদ্ধে পরোয়ানা আদালতের, সরকারের ষড়যন্ত্রের কিছু নেই: ওবায়দুল কাদের