পুলিশ ও এলাকাবাসী জানান, রবিউল আলমের ধামাচামা বাজারে একটি মনোহারি দোকান আছে। তিনি বিকাশের এজেন্ট ও ফ্লেক্সিলোডের ব্যবসাও করেন। প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি দোকান বন্ধ করে ব্যাগে ছয়টি মোবাইল ফোন ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি ধামাচামা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে বাবু মিয়া (২৫), একই গ্রামের সানোয়ার হোসেন (৩৩) ও শিয়ালী গ্রামের শাহ আলম (২৩) পেছন থেকে মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা এসে ছিনতাইকারী সানোয়ারকে হাতেনাতে আটক করে। এ সময় বাবু মিয়া ও শাহ আলম তিন লাখ টাকা এবং ৬টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, বিকাশ এজেন্ট রবিউল আলমের মাথায় আঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। জনগণ একজনকে থানায় সোপর্দ করেছে। অন্য আসামিদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া টাকা এবং মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
নাচোলে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ