রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার জানান, জেএসসিতে রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ২ লাখ ৪২ হাজার ৪ জন। এরমধ্যে ১ লাখ ১৭ হাজার ৭৬৫ জন ছাত্র ও ১ লাখ ২৪ হাজার ২৩৯ জন ছাত্রী।মোট কেন্দ্র ২৪৩টি।
তিনি আরও জানান,পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের ১৬টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন জেলা প্রশাসন ভিজিলেন্স টিম গঠন করেছে।’