সিরাজগঞ্জের এনায়েতপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জুবায়ের হোসেন (২০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস।
আটক জুবায়ের খুকনী ইউনিয়নের খুকনী ঝাউতলা গ্রামের তাঁত শ্রমিক আমিরুলের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান,ওই শিশু প্রতিদিন ধর্ষক জুবায়েরের দাদির কাছে আরবি পড়তে আসতো। বৃহস্পতিবার বিকেলেও ওই শিশু তাদের বাড়িতে যায়। এসময় তার দাদি বাড়িতে না থাকায় জুবায়ের শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার পরিবার। শিশুকে উদ্ধারের পর বিষয়টি মিমাংশার জন্য এলাকায় বেশ কয়েক দফা দেন-দরবার করা হয়।
অন্যদিকে শিশুর অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গণমাধ্যম কর্মীরা বিষয়টি পুলিশকে জানালে জুবায়েরকে আটক করা হয়।
ওসি আরও বলেন,‘এ বিষয়ে পরিবারের পক্ষ্য থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফারহানা ও ইনচার্জ আনঞ্জুমান আরা বকুল জানান, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
আরও পড়ুন: পূণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হলো রাস উৎসব