রাজশাহীতে থানা শিবির সভাপতি গ্রেফতার

গ্রেফতার বোয়ালিয়া থানা শিবির সভাপতিরাজশাহীর বোয়ালিয়া থানা ছাত্রশিবিরের সভাপতি ও বিস্ফোরক মামলার পলাতক আসামি তৌহিদুর রহমান সুইটকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

ওসি হাফিজুর রহমান বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেটের ভিতরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজপাড়া থানাসহ নগরীর বিভিন্ন থানায় বিস্ফোরক আইনে ৯টি মামলা রয়েছে। এছাড়াও সে একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হবে।