আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মরহুম সহিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন ও একই গ্রামের সমেদ আলীর ছেলে বাবুল আলী।
ওসি হাবিবুল ইসলাম হাবি জানান,অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিকালে পুলিশের একটি দল শান্তিমোড় হাউস নগর এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। তখন অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।