নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী আব্দুর রহমান (২) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে ১৮০ জন ভোটারের মধ্যে অনুপস্থিত ছিলেন মাত্র ১জন।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম তালুকদার ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পেয়েছেন ৮৬ ভোট। আর ৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী প্যানেলের অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবু সুফিয়ান পেয়েছেন ৮২ ভোট। এ ছাড়া জাতীয়তাবাদী প্যানেলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবু তাহের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম মজিবুর রহমান, নিরীক্ষা সম্পাদক অ্যাডভোকেট মোজাহিদ আলী দেওয়ান, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মোজাহেদুল ইসলাম রাজু এবং কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি ও অ্যাডভোকেট একেএম আবু সুফিয়ান পলাশ নির্বাচিত হয়েছেন।
এছাড়া আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে গ্রন্থাগার ও প্রচার সম্পাদক পদে অ্যাডভোকেট নিগার সুলতানা রিক্তা, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মামুন কবীর লাবু ও কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মানিক হোসেন নির্বাচিত হয়েছেন।