নওগাঁয় বাস খাদে পড়ে দুই জনের মৃত্যু

নওগাঁয় বাস খাদে পড়ে নিহত দুইনওগাঁর মান্দা উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন মারা গেছেন। নিহতদের মধ্যে পূবালী ব্যাংকের এক ক্যাশিয়ার রয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত দুই জন। রবিবার (২৬ নভেম্বর) সকালে মান্দার পঞ্চমিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ও পূবালী ব্যাংক লিমিটেড বগুড়া সান্তাহার শাখার ক্যাশিয়ার আব্দুর রহিম (৪৫) এবং দুর্ঘটনা কবলিত তিশা বাসের হেলপার ইসমাইল হোসেন (৪৮)।নওগাঁয় বাস খাদে পড়ে নিহত দুই

মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে তিশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমিতলা এলাকায় আসলে বিপরীতমুখী অপর বাসকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত দুই জনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।নওগাঁয় বাস খাদে পড়ে নিহত দুই

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।