অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, ‘নয়টি ইউনিটের মধ্যে সাতটি ইউনিটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বাকি দু’টি ইউনিটের ভাইভা এখনও শেষ হয়নি। ভাইভা শেষ হলে বাকি দু’টি ইউনিটের তালিকা দ্রুত প্রকাশ করা হবে। তারপর সকল ইউনিটের ভর্তি কার্যক্রম আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে।’
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd-তে পাওয়া যাবে।
এর আগে গত ২২ থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়।