রাজশাহীতে বিজয়ের মাসে পতাকা মিছিল

রাজশাহীতে পতাকা মিছিলবিজয়ের মাসে রাজশাহী নগরীতে পতাকা মিছিল করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার আগে ‘ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন’ এই স্লোগানকে সামনে রেখে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বোয়ালিয়া থানার উদ্যোগে র‌্যালিতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, নগর সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজিত সরকার।

পতাকা র‌্যালিটি রাজশাহী নগরীর আলুপট্টি মোড় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমার পাড়ায় শেষ হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল বলেন,‘আমরা এই ডিসেম্বরে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছি।  এর অংশ হিসেবে বোয়ালিয়া থানার আয়োজনে এই র‌্যালি বের করা হয়েছে।’
আরও পড়ুন:

শেরপুরে ১৪৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা