নিহত আন্নি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম পশ্চিমপাড়া গ্রামের আবদুল হান্নানের মেয়ে। সে স্থানীয় কাথম বালিকা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
এসআই মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে খাবার খাওয়ার সময় তান্নি তার বাবাকে কয়েকদিন পর গ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া ইসলামি জলসায় যাওয়ার আবদার করে। কিন্তু তার বাবা তাকে যাওয়ার অনুমতি দেয়নি। পরে খাবার শেষে সে ঘুমাতে যায়। সকালে ঘর থেকে বের না হলে পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
পরিবারের দাবি, ইসলামি জলসায় যাওয়ার অনুমতি না দেওয়ার জন্যই অভিমান করে আত্মহত্যা করেছে তান্নি।
এসআই আরও জানান,লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদি হয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন।