এনায়েতপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা




সিরাজগঞ্জসিরাজগঞ্জের এনায়েতপুরে সাত বছরের এক শিশুকে (৭) ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে শিশুটির বাবা এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের বারুপুর দক্ষিণপাড়া গ্রামের তাঁত ব্যবসায়ী এনামুল হকের বিরুদ্ধে মামলাটি করেন। মামলা হলেও অভিযুক্ত এনামুল পলাতক।

গত শনিবার শিশুকে মোবাইল ও চকলেট দিয়ে শিশুটিকে ধর্ষণ করে এনামুল। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় দফায় দফায় দেন-দরবারেরও চেষ্টা চলে। ঘটনার তিন দিন পর এনায়েতপুর থানায় মামলা হয়।

বেলকুচি সার্কেল এএসপি রেজা সারোয়ার জানান, এনায়েতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলেও এনামুলকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শিশুটির বাবা প্রথমে মামলা করতে রাজি হননি। পরে পুলিশ খবর পেয়ে নিজেরা উদ্দেগি হয়ে শিশুটিকে উদ্ধার ও মামলাটি রজু করে।