নিহত এরশাদ আলী পত্নীতলা উপজেলার আমবাটি গ্রামের গজিম উদ্দীনের ছেলে।
নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান, গত ১৯ ডিসেম্বর রাতে শিমুলতলী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ফেনসিডিল ব্যবসায়ী ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এতে এরশাদ আলী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ভাতশালা ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় ১২২ বিএসএফ সদস্যরা। এরপর তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে এরশাদ মারা যান।
তিনি আরও জানান, আজ বিকালে নিহতের লাশ ফেরত দেবে বলে বিএসএফ জানিয়েছে।