মিষ্টি বিতরণের সময় অন্যান্যের মধ্যে জাপা’র কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম বাবু, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন,জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জাপা নেতা তোফাজ্জল হোসেন বাবলু, এইচএম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, এমরান রহমান মিঠু, সফিকুল ইসলাম সুইট, শরিফুল ইসলাম বাবু, সুলতান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতারা নবনির্বাচিত রংপুর সিটি মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এ জয়ে শুধু রংপুর নয়, গোটা দেশে জাপার নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হবে।’
নবনির্বাচিত মেয়রকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর।