ওসি জানিয়েছেন, গ্রেফতার দুই জন ১৬১ ধারায় পুলিশের কাছে এবং ১৬৪ ধারায় নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
ওসি তোরিকুল ইসলাম জানান, চঞ্চল রঙমিস্ত্রি। তিনি অন্যান্য মিস্ত্রিদের সঙ্গে রানীনগরের প্রয়াত উপজেলা চেয়ারম্যান কে সি মশিউর আলম বাচ্চু চৌধুরীর স্ত্রী জেবুননেছা মিনি চৌধুরীর পোস্ট অফিস পাড়ার বাসায় কয়েক দিন রঙের কাজ করেন। গত ২ ডিসেম্বর তাদের রঙের কাজ শেষ হয়। মিনি চৌধুরী বাসায় একা থাকতেন।
ওসি জানান, সম্ভ্রান্ত এই পরিবারের অনেক টাকা-পয়সা আছে। মূলত এই লোভ থেকেই চঞ্চল খুন করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের তার বন্ধু সোহাগকে নিয়ে গত ৬ ডিসেম্বর সকাল ১১টার দিকে মিনি চৌধুরীকে খুন করে।