রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা মানোন্নয়নের নিমিত্তে প্রতিবছর চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো অ্যাকাডেমিক সেমিনার ও কনফারেন্স আয়োজন করতে চাইলে ইউজিসি’র পক্ষ থেকে সব ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।’
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকনোলজির প্রফেসর ড. সাইফুর রহমান, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফাজ রহমান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. শিলা শাহনাজ।
তিন দিনব্যাপী এই কনফারেন্সে বিভিন্ন দেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ক প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করছেন। কনফারেন্সে ৮৫টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে। আগামী ২৯ ডিসেম্বর এই কনফারেন্স শেষ হবে।