নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত





নওগাঁনওগাঁয় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রুহুল আমিন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রুহুল আমিন নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসিন্দা। 

ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়  রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা মেইল সার্ভিসের  যাত্রীবাহী  বাস নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা বেলীব্রিজ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

ওসি আরো জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।