বাঘা পৌর নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

রাজশাহীরাজশাহীর বাঘা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক মেয়র পদে বিজয়ী হয়েছে। নির্বাচনে ১২ কাউন্সিলরের মধ্যে সাত জন আওয়ামী লীগ ও পাঁচ জন বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

জানা গেছে, এবারের পৌর নির্বাচনে পুরাতন কোনও কাউন্সিলর পাস করতে পারেননি। যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই নতুন মুখ। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে সাত জন। ১, ৪, ৬,৭, ৮, ৯  নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন যথাক্রমে ইন্তাজ আলী, সাইফুল ইসলাম, শাহিনুর রহমান পিন্টু, আলাউদ্দিন, আব্দুল মমিন, আকরাম আলী ও মোশারফ হোসেন। এছাড়াও সংরক্ষিত (৭, ৮, ৯) নং ওয়ার্ড থেকে নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মনোয়ারা বেগম।

অন্যদিকে, বিএনপি থেকে ২, ৩, ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম, আলতাব হোসেন ও আসলাম সর্দার। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে (১, ২, ৩ এবং ৪, ৫, ৬) নং থেকে দুজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন মর্জিনা বেগম ও রনজোনা খাতুন।

গত ২৮ ডিসেম্বর বাঘা পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।