স্কুলগুলো হলো রাজশাহীর মোহনপুরের সায়পাড়া জুনিয়র স্কুল, দুর্গাপুরের বখতিয়ারপুর গার্লস জুনিয়র স্কুল, পুঠিয়ার বেলপুকুর জুনিয়র গার্লস স্কুল, বগুড়ার কাহাদুলি সাপা জুনিয়র গার্লস স্কুল ও ধুনটের আনারপুর জুনিয়র হাইস্কুল।
এর মধ্যে রাজশাহী মোহনপুরের সায়পাড়া জুনিয়র স্কুলে পরীক্ষার্থী ছিল দুই জন, দুর্গাপুরের বখতিয়ারপুর গার্লস জুনিয়র স্কুলে তিন জন, পুঠিয়ার বেলপুকুর জুনিয়র গার্লস স্কুলে দুই, বগুড়ার কাহাদুলি সাপা জুনিয়র গার্লস স্কুলে দুই ও ধুনটের আনারপুর জুনিয়র হাইস্কুল আট জন।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাবোর্ড থেকে নোটিশ দেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’