রাজশাহী পলিটেকনিকের শিবির নেতা গ্রেফতার

গ্রেফতার রাজশাহী পলিটেকনিক ছাত্রশিবিরের সহ-সভাপতি মোরাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সহ-সভাপতি মো. মারুফ হাসানকে  (২০) গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার সকালে তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার মারুফ হাসান বগুড়া সদর থানার মজিদ শেখের ছেলে।

সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন,  মারুফের  বিরুদ্ধে নাশকতার মামলা আছে। সে ইলেকট্রিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র। শুক্রবার সকাল দশটায় মহানগর ডিবি পুলিশ তাকে শালবাগান এলাকা থেকে গ্রেফতার করে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।