পুলিশের ওই কর্মকর্তা জানান, শনিবার গভীর রাত থেকে নগরীর চারটি থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
এরপর মাদকসহ বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেফতার দেখিয়ে রবিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের এই মুখপাত্র।