বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে স্বীকারোক্তিতে আসামিরা জানিয়েছে, গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আড্ডা দিতে নিষেধ করায় শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
ওসি কামরুজ্জামান মিয়া জানান, সাবগ্রাম কুরশাপাড়া এলাকার এলাহী আকন্দের ছেলে শাহীন আকন্দ বাড়ির কাছে রিকশা গ্যারেজের ব্যবসা করতেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শামীম আকন্দ সদর থানায় বগুড়া সদরের সাবগ্রাম কুরশাপাড়ার শাহজাহান আলীর ছেলে আবদুস সালাম (২৮) ও একই এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে সোহাগ রহমানের (২৬) বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পরপরই তাদের দু’জনকে এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আদালতের নির্দেশে দুই আসামিকে বগুড়া হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ২