নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ইসলামপুর মহল্লার মনিমুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী মিনিয়ারা বেগম (৫৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব জানান, দুপুর ১টার দিকে মনিমুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় সোনামসজিদগামী একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা-মেট্রো ট-১৬-১৮৪৫) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পলাতক।