নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মাঠে অনুষ্ঠিত এই ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নিচ্ছেন। নওগাঁর ১১ উপজেলা ছাড়াও বগুড়া, জয়পুরহাট, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা এখানে অংশগ্রহণ করছেন।
এদিকে ইজতেমাকে ঘিরে নওগাঁ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মাঠজুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার নিযুক্ত করা হয়েছে। মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস টিমের ব্যবস্থা রাখা হয়েছে। নির্মাণ করা হয়েছে প্রয়োজনীয় শৌচাগার।