রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বিচার বিভাগ স্বাধীন। দীর্ঘ ২০ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলার গণতান্ত্রিক উপায়ে বিচার হয়েছে। অনেকের সাজা হয়েছে। অনেকে খালাস পেয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগ কোনও আন্দোলনতো নয়ই, আন্দোলনের নামে রাস্তায় জ্বালাও পোড়াও করে জনগণের জানমালের ক্ষতি করেনি। স্বাধীন বিচারালয়ে দুর্নীতির মামলায় কারও সাজা হলে তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু তা নিয়ে কোনও অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না।’
সভায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা সভাপতিত্ব করেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সংরক্ষিত আসনের নারী সাংসদ সেলিনা বেগম স্বপ্না, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ ও সরকারি পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, চেম্বার প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, অপর দু’সহ-সভাপতি কে.এম.হোসেন আলী হাসান ও বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বেলকুচির পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান উপস্থিত ছিলেন।
বিকালে মন্ত্রী সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং কিছু সময় ফুটবল খেলা উপভোগ করেন।