নওগাঁয় ‘শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ’ নিয়ে ছাত্র সমাবেশ

ছাত্র সমাবেশ‘শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ’ প্রতিপাদ্য নিয়ে নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ করেছে।স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১টায় জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে ওই ছাত্রসমাবেশের আয়োজন করা হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকশেদ আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন একুশে পরিষদের উপদেষ্ঠা ডা. ময়নুল হক দুলদুল, বিদ্যালয়ের শিক্ষক মর্তুজা বশির, নীলিমা মন্ডল, একুশে পরিষদের সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নাইস পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল প্রমুখ।

সভায় বক্তারা বাংলায় শুদ্ধ ও ঠিকভাবে লেখার এবং উচ্চারণ করার চেষ্টার জন্য সবাইকে আন্তরিকভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ জানান।

৩ ফেব্রুয়ারি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বাংলা ভাষাবিদদের অংশগ্রহণে শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ বাংলা ভাষা বলা ও লেখার প্রতি সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে সমাবেশে বক্তারা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের আত্মকথা তুলে ধরেন।