তার বাসা নগরীর শাহমখদুম থানার শান্তিপুর এলাকায়।
জানা গেছে, সকাল ১০টার দিকে রাজশাহী পিএন গার্লস স্কুলের পাশে অন্নপূর্ণা স্টোরে গিয়ে রিয়া তার মোবাইলে থাকা প্রশ্নপত্র দেখে উত্তর লিখে দেওয়ার সময় কয়েকজন অভিভাবকও তাদের সন্তানদের জন্য উত্তর লিখে নিতে চান। এতে আপত্তি জানিয়ে রিয়া সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, রিয়ার এক আত্মীয় পরীক্ষা দিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন যাচাই-বাছাই করা হচ্ছে। তার সঙ্গে কারা জড়িত আছে সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। তিনি সত্যি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।