মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে দুইটি বাস জব্দ করা হয়েছে।
তিনি জানান, সকালে একতা ট্রান্সপোর্টের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ী উপজেলার কামারপাড়া বাজারে রাজশাহীগামী অনিক পরিবহনের সঙ্গে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অনিক পরিবহনের চালক ফারুক হোসেন মারা যান। নিহত অপর শিশু আব্দুল্লাহ হিল কাফি এই বাসের যাত্রী। গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পর সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।