জানা গেছে, সোমবার সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে তারা রাস্তার ওপর বসে পড়ে সমাবেশ করে। এ সময় পুলিশ রাস্তার দুই পাশ থেকে সমাবেশ ঘিরে রাখে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, ‘নাশকতা এড়াতে সতর্কতামূলক বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়েছে। তাদের মিছিল নিয়ে প্রধান সড়কে বের হতে দেওয়া হয়নি। তবে দলীয় কার্যালয়ের সামনে তাদের সমাবেশ করতে দেওয়া হয়।’