গণশিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বাংলাদেশে পরিণত হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, রাবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়জার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক প্রফেসর ড. মো. কামাল আহমেদ চৌধুরী, জাপানের কিয়াশু ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর ওতাবি সোজি অ্যাডমন্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. মাহবুবুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা আকতার জাহান। অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জুলফিকার আলী ইসলাম স্বাগত বক্তৃতা দেন।