আটক অন্য নেতারা হলো- রাজশাহী জেলা (পূর্ব) আমির রেজাউর রহমান, জেলা (পশ্চিম) আমির আবদুল খালেক, মহানগর আমির ড. আবুল হাশেম, সেক্রেটারী সিদ্দিক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবুজার গিফারী, জামায়াতের রোকন মুহাম্মদ রফিকুল ইসলাম, মজিবুর রহমান, রাজশাহী জেলা পূর্ব জামায়াতের কার্যকরী সদস্য ময়নুল হোসেন এবং গোদাগাড়ী থানা জামায়াতের কর্মী তৈয়ব আলী।
ডিবি পুলিশের সহকারি কমিশনার আল-আমিন হোসাইন জানান, নগরীর হেতেমখাঁ এলাকার একটি পাঁচতলা বাড়িতে গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাড়িটি ঘেরাও করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জামায়াত নেতারা জানিয়েছেন- আগামী সিটি নির্বাচনকে ঘিরে তারা দলীয় সভা করছিলেন। তবে সে সভায় অন্য কোনও বিষয়ে আলোচনা চলছিল কী না তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।