শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, শাজাহানপুর উপজেলার শাহনগর ব্যাপারিপাড়ার আলম একজন মাংস বিক্রেতা। শুক্রবার সকালে তিনি টেম্পুতে সুলতানগঞ্জ হাটে যাচ্ছিলেন। মাঝিরা বাইপাস এলাকায় অজ্ঞাত একটি গাড়ি ওই টেম্পুকে ধাক্কা দেয়। এতে আলম ছিটকে মহাসড়কে পড়লে গুরুতর আহত হন। জনগণ তাকে হাসপাতালে নিতে ওই টেম্পুতে তুলে দেন। পথিমধ্যে আলম মারা গেলে টেম্পুচালক মাসুদ সুজাবাদ এলাকায় রাস্তার পাশে লাশ ফেলে পালানোর চেষ্টা করে। তখন পথচারীরা টের পেয়ে চালক রানাকে আটক করে শাজাহানপুর থানায় খবর দেন। পুলিশ এসে আলমের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায় এবং টেম্পুচালক রানাকে থানায় নিয়ে আসে।