গ্রেফতার গোলাম মোস্তফা দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
ওসি জানান, গোলাম মোস্তফা কালিদাসখালী পাগলি মায়ের মাজার দেখানোর নাম করে শুক্রবার রাতে শিশুটিকে বেড়াতে নিয়ে যায়। এ সময় কালিদাসখালী ফাঁকা মাঠের মধ্যে নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে গোলাম মোস্তফা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধারের পর বাঘা থানায় অভিযোগ করে তার পরিবার। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে।