গ্রেফতারকৃত দুই জেএমবি সদস্য হলো, রাজশাহীর পুঠিয়া উপজেলার তাড়াশ গ্রামের জালাল উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. হাবিব (৩০)। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তারা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। এছাড়া জেলার চারঘাট থানা পুলিশ শাহীন কামাল (৪৫) নামে এক জামায়াতকর্মীকে তার বাড়ি গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার আসগরপুর বাজারে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, এই দুই জেএমবি ও এক জামায়াতকর্মী ছাড়াও বিভিন্ন অপরাধে আরও ৪৮ জনকে গ্রেফতার করেছে জেলার আট থানা ও ডিবি পুলিশ। এদের বেশিরভাগই গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অধিকাংশই পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।