চাঁপাইনবাবগঞ্জ র্যামব-৫ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ দুপরে প্রেস ব্রিফিংয়ে জানান, আসামি সারোয়ার ধর্ষণের ঘটনার পর মচকইলে এক আত্মীয়ার বাড়িতে আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সারোয়ার ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা অমৃতপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করে সারোয়ার। এ ঘটনায় ২৪ এপ্রিল নওগাঁনিয়ামতপুর থানায় সারোয়ারকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই কিশোরীর বোন। তখন থেকেই সারোয়ার পলাতক ছিল।