শিবগঞ্জে হাত বাঁধা অবস্থায় চার ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়াবগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দাবইর মাঠে একটি ধানক্ষেত থেকে পেছনে হাত বাঁধা অবস্থায় চার ব্যক্তির গলাকাটা ও পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার করা চারটি লাশের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, শাবরুল ইসলাম শাবু (৩৫), জাকারিয়া ওরফে জাকিরুল (৩২)।

ওসি জানান, শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের দাবইর মাঠে একটি ধানক্ষেতে হাত বাঁধা অবস্থায় চারটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।  পরে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, এখনও সব লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।