সোমবার (৭ মে) রাত ৮টার দিকে পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নবজাতকের অভিভাবকের সন্ধান করা হচ্ছে। এরপর কেউ যদি নবজাতকটি নিতে চায়। তাহলে আদালতে সোপর্দের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি শাকিল উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমরাও নিয়মিত নবজাতকটির খোঁজ-খবর নিচ্ছি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা রাতের কোনও এক সময় কেউ শিশুটিকে এখানে ফেলে গেছে।’