জয়পুরহাটে ১৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সারার গ্রামে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ নাজমিন আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমিন স্থানীয় উপজেলার সারার গ্রামের বাসিন্দা মানিক হোসেনের স্ত্রী।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মানিক হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক হোসেন পালিয়ে গেলেও ১৬ কেজি গাঁজাসহ তার স্ত্রী নাজমিন আক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।