নওগাঁয় ৮৩ হাজার টাকার জালনোটসহ গ্রেফতার ২

আটক দুই জননওগাঁর বদলগাছী উপজেলার পালশা গ্রাম থেকে ৮৩ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শুক্রবার (১ জুন) সকালে তাদের আটক করে। জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

বদলগাছী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসপি। তারা হলো বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে হাসান আলী (৩১) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিদ্দিক মণ্ডল (৩১)।

শুক্রবার দুপুরে শহরের ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার পালশা গ্রামের বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুইজনকে জালটাকাসহ আটক করা হয়।