দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমের সামনে এসব তথ্য দেন জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
আটককৃত ব্যক্তি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতোলা গ্রামের ভুট্টু মোড়লের ছেলে আব্দুল খালেক (৩৫)।
পুলিশ সুপার জানান, ‘শাজাহানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাসেমকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির পেছনে একটি লাকড়ির ঘরে অস্ত্র ও মাদক রেখে পুলিশকে খবর দেয় আব্দুল খালেক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে অভিযান চালায় এবং ওই ইউপি সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করে। এ সময় সেলিম নামে পুলিশের এক সোর্স পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হয় এবং অপর সোর্স আব্দুল খালেককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ইউপি সদস্যকে ফাঁসানোর ঘটনা বেরিয়ে আসে।’
এ ঘটনায় পুলিশ সেলিমকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। তাকে ধরতে পারলেই নেপথ্যের ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান পুলিশ সুপার।
আরও পড়ুন- ভাটারা থানার তিন পুলিশসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা