আকাশ নগরীর বোয়ালিয়া থানার ভগীরথপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।
নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, ‘গত রবিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই ছাত্রীর অভিযোগের পর প্রশাসন আমাদেরকে বিষয়টি দেখতে বলে। অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা খোঁজ নেওয়া শুরু করি। ওই ছাত্রীর আমাদের ক্লু দিয়েছিল যে, ওই অটোর নাম ছিল ‘রীতা পরিবহন’। তার ভিত্তিতেই আকাশকে মঙ্গলবার চৌদ্দপাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ওই ছাত্রী তাকে শনাক্ত করেছে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রী সোমবার (৪ জুন) থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত,গত শনিবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে বেগম খালেদা জিয়া হলের দিকে ফিরছিলেন ওই ছাত্রী। হলের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা একটি অটোর চালক তার ওড়না ধরে টান দেন। এরপর অটোচালক ওই ছাত্রীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। ওই ছাত্রী সেখানে দাঁড়িয়ে পড়লে অটোচালক দ্রুত সেখান থেকে চলে যান। পরদিন রবিবার (৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।