রাজশাহী কারাগারে যোগদান করা হলো না হুমায়ুনের

নওগাঁ

রাজশাহী কারাগারে যোগদানের কথা ছিল হুমায়ুন কবীরের (২৭)। সকালে পরিবারকে পাঠিয়ে দিয়েছিলেন। বিকালে তিনি মোটরসাইলেযোগে রাজশাহীতে যাচ্ছিলেন। কিন্তু, তার আর যাওয়া হলো না। নওগাঁর মান্দা উপজেলার সুতিরহাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারান এই কারারক্ষী।

বৃহস্পতিবার (৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন রাজশাহী জেলার দূর্গাপুর মহল্লার আকবর আলীর ছেলে।

নওগাঁ কারাগারের সুপার শাহ্ আলম জানান, হুমায়ন কবীর নওগাঁ কারাগারের রক্ষী ছিলেন। আজ বদলী হয়ে রাজশাহী কারাগারে যোগদান করার কথা ছিল তার। সকালে পরিবারকে পাঠিয়ে দিয়েছিলেন। বিকালে তিনি মোটরসাইলেযোগে রাজশাহীতে যাচ্ছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, ‘হুমায়ুন বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে নওগাঁমুখী একটি যাত্রীবাহী বাস উপজেলার সুতিরহাট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হুমায়ুনের।’