অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হুদা, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, শিক্ষাবিদ মোহিত কুমার দাঁ প্রমুখ।
সভায় জানানো হয়- আগামী ২৯ জুন থেকে ১ জুলাই তিন দিনব্যাপী বারঘরিয়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর পাশের মাঠে এই ‘আম উৎসব’ অনুষ্ঠিত হবে। উৎসবে জেলার বিভিন্ন জাতের বাহারি সব আমের স্টল শোভা পাবে।