01চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যা ব-৫। বুধবার (২৭ জুন) রাত ১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চটিগ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা কিছু জিাহদি বই জব্দ করা হয়েছে।
আটক জেএমবির সদস্যরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার চকর্কীতি ইউনিয়নের চাত্রা গ্রামের বিশারদ আলীর ছেলে হারুন-অর-রশিদ (৪০), একই উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৮) ও শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের সামশুদ্দিনের ছেলে গোলাম আজম (৪৫)।
02বৃহস্পতিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের সামনে চাঁপাইনবাবগঞ্জ র্যা ব-৫ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৫ এর একটি দল বুধবার রাত প্রায় ১টার সময় চটিগ্রাম এলাকার একটি পিয়ারা বাগানে অভিযান চালিয়ে জেমবির তিন সক্রিয় সদস্যকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৬টি জিহাদি বই জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।