খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছিলেন। বার্নিকাটের এমন মন্তব্যের জবাবে ইসি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন তুলতে পারেন না।’
গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে কোনও অনিয়ম হয়নি দাবি করে ইসি বলেন, ‘রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনেরই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখানে সেনা মোতায়েনের কোনও প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখানে গতবারের মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তার স্বার্থে রাজশাহীর বেশ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। এছাড়া খুলনা ও গাজীপুরের ধারাবাহিকতায় রাজশাহী সিটি করপোরেশনে ছয়টিরও বেশি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ব্যবস্থাই নেওয়া হবে।’
এর আগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দল, মত ও ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠারর সঙ্গে সুষ্ঠুভাবে রাজাশাহী সিটি নির্বাচনে কাজ করে যাওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন ইসি রফিকুল ইসলাম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন।